১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী শাজাহান সিরাজ কলেজে গোল্ডকাপ টুর্ণামেন্ট বাতিলের দাবীতে উত্তাল ছাত্রসমাজ

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ আগস্ট ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজে আয়োজিত "শহীদ আবু সাইদ - মুগ্ধ গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৪" বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ বিক্ষোভ সমাবেশ করেছে।

রবিবার দুপুরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলার আয়োজিত এই টুর্নামেন্ট বাতিলের দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা ক্লাস ছেড়ে বিক্ষোভে যোগ দেয়। সমাবেশটি বিশাল আকার ধারণ করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা সমন্বয়ক ফাতেমা রহমান বিথি ও সহ-সমন্বয়ক শরৎ খানসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালিহাতী সমন্বয়ক মেহেদী হাসান (রনি), মৃদুল হাসান, বেলাল তালুকদার, আরাফাত হোসেন সিয়াম, সোলাইমান আকন্দ, রিহাত এবং শাওন, শাকিল, শাওন (ছোট) প্রমুখ। 

ছাত্ররা বলেন, সমাবেশ শেষে ছাত্রনেতারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমানের সাথে দেখা করেন এবং টুর্নামেন্ট বাতিলের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা অভিযোগ করেন যে, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা, যিনি শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা, সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার ঘনিষ্ঠ থাকায় গত ডেমি নির্বাচনে অংশ নেয়। 

ছাত্ররা আরো বলেন, শহীদের নিয়ে তামাশা করার জন্যই এই গোল্ডকাপ আয়োজন করে। তা ছাড়াে চলমান আনন্দোলনে তার কোন ভূমিকা পালন করেনি। তারা ঘোষণা করেন, টুর্নামেন্ট বাতিল না হলে অধ্যক্ষের অপসারণের দাবিতে আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি