১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল ছাত্রসমাজের দেয়াল লিখনে স্থান পেলেন সাংবাদিক সানভী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ আগস্ট ২০২৪ | |
, টাঙ্গাইল :

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংবাদ সম্প্রচারে সাহসী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ টাঙ্গাইল ছাত্রসমাজের দেয়াল লিখনে স্থান পেলেন সাংবাদিক নওশাদ রানা সানভী। তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 

পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ ও মুগ্ধর ছবি আর নানা স্লোগান সম্বলিত দেয়াল লিখনে সাংবাদিক নওশাদ রানা সানভীর ছবিকে স্থান দেয়ার প্রশংসা করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ জেলার সংবাদকর্মীরা। ছাত্রসমাজের দেয়া এই স্বীকৃতি স্মরণীয় ও অনুকরণীয় বলে আখ্যাও দিয়েছেন তারা।

দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের শিক্ষা ভবনের দেয়াল লিখনে স্থান পেয়েছে সাংবাদিক নওশাদ রানা সানভীর ছবি। সড়কের ধারে পোস্টারে আটা দেয়াল গুলো পরিষ্কার করাসহ পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ ও মুগ্ধর ছবিসহ রং তুলিতে লেখা নানা স্লোগ্নানে এখন রঙিন হয়ে উঠেছে টাঙ্গাইল পৌর শহর। 

বৈষম্যবিরোধী আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক ইমরান কবির বলেন, আন্দোলন চলাকালে সাংবাদিক নওশাদ রানা সানভীর সাহসীকতা আর সংবাদ সম্প্রচার আমাদের অনুপ্রানিত করেছে। সেই স্বীকৃতিস্বরূপ আমাদের দেয়াল লিখনে স্থান পেয়েছেন তিনি।

নওশাদ রানা সানভী বলেন, অনেক সংবাদকর্মীই বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। আমি ভাবিনি ছাত্রসমাজ আমাকে এভাবে মনে রাখবে। তাদের এই স্বীকৃতি আর সম্মান আমাকে অনুপ্রানিত করবে।
এ বিষয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ জানান, সানভীর স্বীকৃতি আমাদের সম্মানিত করেছে। বিজয়ী বীরদের টাঙ্গাইল প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন। প্রতিটি ভালো কাজে ভবিষ্যতে ছাত্রসমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি