১০:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা 

মোঃ নুর আলম গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ | |
, টাঙ্গাইল :

৮ম শ্রেণীর ১৩বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান(৪৫)কে আসামি করে গতকাল মামলা দায়ের করেছেন ঐ ছাত্রীর বাবা। ঐ শিক্ষক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া গ্রামের মজিবর রহমানের সন্তান।

ছাত্রীর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আমার মেয়েকে বিয়ের প্রলোভনে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এজন্য আমার মেয়ে স্কুলে যেতে চাইতো না। গত মে মাসে স্কুল ছুটির পর, আমার মেয়েকে জোর করে শ্রেণীকক্ষে নিয়ে বিদ্যালয়ের ড্রেস খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের অপচেষ্টা করে। এসময় আমার মেয়ে ডাক চিৎকার করলে, এ ঘটনা কাউকে বললে ক্ষতি করা হবে ভয়ভীতি দেখিয়ে চলে যায় ঐ শিক্ষক। বিষয়টি আমার শ্বাশুড়ির মাধ্যমে জানার পর। খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে, ঐ প্রধান শিক্ষকের বিচার চেয়ে থানায় মামলা দায়ের করি। আমি খোঁজ নেয়ার সময় প্রধান শিক্ষক আমাকে আপোষ প্রস্তাব পাঠিয়েছেন।

প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে, নিজেকে নির্দোষ দাবি করে বলেন, মামলার বিষয়টি আমি শুনেছি। ২০ বছর যাবৎ আমি শিক্ষকতা করি। আমার মেয়ে কলেজে পড়ে, অষ্টম শ্রেণী পড়ুয়া পুঁচকে মেয়ের সাথে এমন ঘটনা আমি চিন্তাই করতে পারি না। ম্যানেজিং কমিটি নিয়ে আমার সাথে কয়েকজনের শত্রুতা সৃষ্টি হয়, এরপর একটার পর একটা চলতেই আছে এটাও চক্রান্ত।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন,  এ বিষয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, আসামি দোষী হলে গ্রেফতার করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি