১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নার্সের স্বামীর করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্সের স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের মধুপুরে হলেও তিনি তার স্ত্রী’র সাথে নাগরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে রয়েছেন। সে ঢাকার সাভারে একটি গার্মেন্টেসে চাকুরী করেন। 

বুধবার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নতুন আক্রান্ত ওই ব্যক্তি সাভারের একটি ফ্যাক্টরিতে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। সেখান থেকে গত বুধবার তিনি তার স্ত্রী’র বাসায় সরকারি কোয়ার্টারে চলে আসেন। তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স । সাভারে থাকা অবস্থায় তার এক সহকর্মী করোনায় আক্রান্ত হয়। পরে তার শরীরে ব্যথা দেখা দিলে শনিবার হাসপাতালে এসে তিনি নমুনা দিলে রোববার ঢাকায় পাঠানো হয়। পরে আজ নমুনার ফলাফলে পজেটিভ আসে। এ ঘটনায় সরকারি ওই কোয়ার্টারটি লকডাউন করা হয়েছে।

এ পর্যন্ত উপজেলায় মোট ১৫০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলার ৫ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি