টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌছালে পেছন দিক থেকে যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব-১৬-১০৯৪) লেগুনাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় লেগুনার সামনে থাকা অপর আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, বাস আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...