১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ নম্বর সেতু সংলগ্ন কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় মঙ্গলবার (২২জানুয়ারি) রাতে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়। 

এ ঘটনায় লরির হেলপার ও ট্রাকের দুইজন আহত হয়েছে। নিহত ওই লরির চালক কিশোরগঞ্জে রহমত অালী (৫৫)। 

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট ১৪-০৯১৩) উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরি (চট্র মেট্রো-ঢ ৮১-২৯৮২) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। 

পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা  লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হয়। লরিতে থাকা হেলপার আহত হয়। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি