০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ডাকাতিকালে পুলিশের ধাওয়ায় কাভার্ড ভ্যান ফেলে ডাকাত দলের পলায়ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের সর্ববৃহৎ রড, সিমেন্ট ও টিনের গোডাউনে ডাকাতিকালে পুলিশের ধাওয়ায় ডাকাতি কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। 

বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পৌর এলাকার মা সিএনজি পাম্প সংলগ্ন ব্যবসায়ী পরিমল সাহার গোডাউনে এই ডাকাতি চেষ্টা হয়। 

এদিকে গত কয়েক মাসে আগে মির্জাপুর পৌর এলাকার রড, সিমেন্ট ব্যবসায়ী এনায়েত হোসেন ও সেলিম সিকদারের গোডাউনের তালা ভেঙে দুটি ডাকাতির ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। 

পুলিশ জানায়, বুধবার রাত দুইটার দিকে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় টহল ডিউটি করছিলেন। এ সময় মা সিএনজি পাম্প সংলগ্ন পরিমল সাহার রড, সিমেন্ট ও টিনের গোডাউনের গেইটের সামনে একটি কাভার্ড ভ্যান দাঁড় করানো দেখতে পান উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তাঁর সন্দেহ হলে তিনি পুলিশ ভ্যানে অন্য সদস্যদের নিয়ে গোডাউনের কাছাকাছি পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত টাঙ্গাইলের দিকে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ সেখানে গিয়ে গোডাউনের দুইটি গেইটের ছয়টি তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ডাকাত দলের কাভার্ড ভ্যানের পিছু ধাওয়া করতে থাকেন। 

এদিকে মহাসড়কের পাকুল্যা এলাকায় টহল পুলিশের দলকে খবর দিলে তারা সামনে থেকে ডাকাত দলের কাভার্ড ভ্যানের গতিরোধ করার চেষ্টা করেন। ডাকাত দলের সদস্যরা পুলিশের বাধা ওপেক্ষা করে কাভার্ড ভ্যান নিয়ে মহাসড়ক ছেড়ে দেলদুয়ার আঞ্চলিক সড়ক দিয়ে টাঙ্গাইল শহরের দিকে পালিয়ে যেতে থাকে। বিষয়টি টাঙ্গাইল সদর থানা পুলিশকে অবগত করা হলে তারাও সামনে অবস্থান নেয়। পরে ডাকাত দলের সদস্যরা জেলা সদরের শান্তিনগর বেপারীপাড়া মসজিদ সংলগ্ন এলাকা ডাকাতি কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-২০-৩০৩৩) ফেলে পালিয়ে গেলে পুলিশ কাভার্ড ভ্যান আটক করলেও চালকসহ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন। 

মির্জাপুর বাজারের ব্যবসায়ী এনায়েত হোসেন জানান গত কয়েক মাস আগে সদরের পুষ্টকামুরী এলাকায় থাকা তার রড সিমেন্টের গোডাউনের তালা ভেঙে ডাকাত দল ১০ লাখ ও মির্জাপুর বাইপাস এলাকার ব্যবসায়ী সেলিম সিকদারের বাইপাসে থাকা গোডাউনের তালা ভেঙে প্রায় ১৫ লাখ টাকার রড ডাকাতি করে নিয়ে গেছে। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের মালিক ও চালকের খোঁজ করা হচ্ছে। তাদের সন্ধান পেলে ডাকাত দলের সদস্যদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি