০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাকে আগুন দিয়েছে জনতা

ভূঞাপুরে নম্বরবিহীন বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে বালুবাহী নম্বরবিহীন একটি হাইড্রোলিক ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ উপজেলার মধ্যজগৎপুরা গ্রামের বাসিন্দা। 

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার জগৎপুরা এলাকার অবৈধ বালুর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এঘটনায় উত্তেজিত স্থানীয়রা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ভ‚ঞাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। 

স্থানীয়রা জানান, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জগৎপুরা এলাকায় অবৈধভাবে বালুর ঘাট তৈরি করে ট্রাকযোগে বালু বিভিন্ন জায়গায় বিক্রি করছে। করোনার মধ্যে পন্যবাহী পরিবহন ছাড়া সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকলেও অজ্ঞাত কারনে বালুর ট্রাক বেপরোয়াভাবে চলাচল করছে। কিন্তু প্রশাসন বালুর ট্রাক ও অবৈধ বালুর ঘাট বন্ধে কার্যকর কোন উদ্যোগ নেয়নি। 

ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, জগৎপুরা এলাকায় ঘাটে হাইড্রোলিকের একটি ট্রাক বালু ভর্তি যায়। এসময় ট্রাকটি পিছনে যাওয়ার সময় সেখানে থাকা আব্দুর রশিদের উপর তুলে দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মারা যাওয়ার খবর শুনে উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি