১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের ১৮তম ডিসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ১৮তম ডিসি ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সমাপনী কুচকাওয়াজ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. ময়নুল ইসলাম। 

গত বছরের ১ আগস্ট থেকে পুলিশের ১ হাজার ৪৭৪ জন প্রশিক্ষণার্থী ১৮তম ডিসি ব্যাচে অংশ নেয়। তাদের মধ্যে ১ হাজার ৪৬১ জন ট্রেনিং কোর্স সফলভাবে সমাপ্ত করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরা ১০ জনকে সার্টিফিকেট ও ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। 

এ সময় ডিআইজি মো. ময়নুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্প ২০২১ ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। এর আগে ডিআইজি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। 

এসময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শামীমা বেগম পিপিএম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীপ লুনা, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি