০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

ফেনীতে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা ও টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার শহরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, শহর আওয়ামী লীগের সিরাজুল হক আলমগীর, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফাতেমা রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুমা খান, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসি আক্তার রুনু প্রমুখ। এসময় আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষন, ধর্ষনের পর হত্যা, ইভটিজিং বেড়েই চলছে। সম্প্রতি ফেনীতে কলেজছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা ও টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষন করা হয়েছে। এসব হত্যাকারী ও ধর্ষনকারীদের ফাঁসি দাবি করেন বক্তারা। যাতে করে পরবর্তীতে এ ধরনের  অপকর্ম করতে কেউ সাহস না পায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি