১২:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন কবির, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও সহকারি পরিচালক ডা. সাদিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা মিনহাজ উদ্দিন মিয়া বলেন, জেলায় ৬-১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।' 

তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে জেলায় তিন হাজার ১০ টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি