০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে দা দিয়ে কুপিয়ে দাদিকে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে দা দিয়ে কুপিয়ে আছিরন (৭৫) নামের এক বৃদ্ধা দাদিকে খুন করার অভিযোগ উঠেছে তার নাতি আবুল হোসেনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি আবুল হোসেন (৩২) মানসিক প্রতিবন্ধি। বৃদ্ধার ছেলে আব্দুর রমমান জানান, আমরা তিন ভাই। আমাদের মা আলাদা বাড়িতে থাকতেন। আবুল হোসেন আমার বড় ভাই আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তার মাথায় সমস্যা। বিকেল বেলা মা রান্না করছিল। এ সময় আবুল হোসেন গিয়ে মাকে দা দিয়ে কোপায়। মায়ের চিৎকারে আমার স্ত্রী এগিয়ে আসে এবং তার ডাকাডাকিতে আশেপাশের মানুষ এগিয়ে এসে ভাতিজাকে আটক করেন। এসময় ঘনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মানুষের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম ছেলেটা মাদকাসক্ত। চারটি বিয়ে করেছিল, সব বউ তাকে ছেড়ে চলে গেছে।
 
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. হেলাল উদ্দিন বলেন, তরকারি কাটার দা দিয়ে নাতি তার দাদীকে মাথায় দু’টি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক আবুল হোসেনকে আটক করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি