১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে অবৈধভাবে বালু বিক্রি হচ্ছে : উদাসীন পাউবো! 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়ায় নিউ ধলেশ্বরী নদীতে পানি উন্নয়ন বোর্ডের খননকাজের উত্তোলিত বালি বিনা টেন্ডারে অবৈধভাবে বিক্রি হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

জানা যায়, যমুনা নদীর উৎসমুখে নিউ ধলেশ্বরী নদীর নাব্যতা রক্ষায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড খনন কার্য পরিচালনা করে উত্তোলিত বিটবালু বেটলিয়া এলাকায় নদীতীরে স্তুপকারে সংরক্ষণের জমা রাখেন। 

স্থানীয়দের ধারনা ৫০ লক্ষাধিক ঘনফুট বিটবালু গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ ও সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার স্থানীয় একজন জনপ্রতিনিধি'র মধ্যস্থতায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার যোগসাজশে বিনা টেন্ডারে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন প্রায় ২ কোটি টাকা। 

প্রায় পনেরো দিন যাবত বেলটিয়ায় স্তুপাকারে সংরক্ষিত বালু দিনরাত বেকু দিয়ে শতশত ড্রাম ট্রাকে পরিবহন করে বিক্রি আসছেন তারা।

গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন,বেলটিয়ায় আমার দুটি বালু মহল আছে একটি প্লাস্টারের মোটা বালু অন্যটি বিটবালু যার একটি মোটাবালু আমি ভূয়াপুর হতে কিনে এনেছি অপর বিটবালু নদী হতে উত্তোলন করেছি যেটির ব্যবসয়িক পার্টনার সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার। বিটবালু পানি উন্নয়ন বোর্ড উত্তোলন করেছে বলে নিশ্চিত করে বলায় তিনি চুপ থাকেন। 

এব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, এবিষয়ে তিনি কিছু জানেননা। 

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেন বলেন, সম্ভবত বেলটিয়ার বালু নিলামকৃত। তারপরও আমি এসিল্যান্ডকে দিয়ে খোঁজ নিচ্ছি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি