১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফলোআপ

অবশেষে জামিনে মুক্ত হলেন পুলিশের ভুলে কারাভোগী চাঁন মিয়া

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

অবশেষে জামিনে মুক্ত হলেন পুলিশের ভুলে কারাভোগী চাঁন মিয়া। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক চাঁন মিয়ার স্ত্রীর করা যৌতুকের মামলায় গ্রেফতার হন নিরপরাধ লেপ তোষকের ব্যবসায়ী চাঁন মিয়া।

সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ।

আদালত সূত্রে জানা গেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট শামসুল আলম চাঁন মিয়ার জামিন মঞ্জুর করেন।

জামিনের তথ্য নিশ্চিত করলেও তদন্ত ব্যতিত কোন কথা বলতে রাজি হননি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল। 

এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার যৌতুকের সি.আর মামলায় গ্রেফতার হওয়া চাঁন মিয়াকে জামিন দিয়েছেন আদালত। প্রকৃত আসামী ও প্রকৃত ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ বলেও জানান তিনি।

উল্লেখ,মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী গ্রামের জহুর আলীর ছেলে স্বামী চাঁন মিয়ার বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতে সি.আর ১৭০/১৯ নং যৌতুকের ৩ ধারায় মামলা করেন স্ত্রী ও বাদী জমিলা বেগম। তবে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নামের মিল থাকায় উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কুড়াগাছা গ্রামের জরু শেখের ছেলে ও লেপ তোষকের ব্যবসায়ি চাঁন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি