০৪:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানবন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

আজ রোববার সকাল ১১ টায় শহরের নিরালা মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিয়া, সাধারণ সম্পাদক এসএম আব্দুল আউয়াল প্রমুখ।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. গোলাম মোস্তফা।

বক্তারা বলেন, একটি মহল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত করছে ও তারাই ভাস্কর্য ভাংচুর করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষক নেতারা। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি