০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

ট্রিপল নাইনে ফোন পেয়ে জোর করে ধান কাটা বন্ধে উদ্যোগ নেয়ায় সন্ত্রাসীরা গোপালপুর থানার দারোগা সাইফুল ইসলামসহ চারজনের মাথা ফাটিয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, পলশিয়া পূর্বপাড়া গ্রামের কাজিম মন্ডল একদল সন্ত্রাসী নিয়ে একই গ্রামের সানু মিয়ার ডুব বিলের ২ বিঘা পাকা বোরো ধান কাটা শুরু করে।  সানু মিয়া ট্রিপল নাইনে ফোন দিলে গোপালপুর থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ দেখে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। তারা রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এত সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথা ফেটে যায়। কনষ্টেবল শফিকুল ইসলামসহ সানু মিয়ার দুই আত্মীয় আহত হয়। আহতরা সবাই গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোপালপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা জানান, সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছ।

গোপালপুর থানার ওসি ইমদাদুল হক তৈয়ব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি