০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। 

রোববার মির্জাপুর-বালিয়া ভায়া উয়ার্শী আঞ্চলিক সড়কের পৌর এলাকার রাজনগর গ্রামে এবং গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের হোছেন মার্কেট নামক স্থানে পৃথক এ দূর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পৌর এলাকার রাজনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হযরত আলী (৭৫) ও আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সুলতান উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (১৪)। 

জানা গেছে, দুপুরের দিকে হযরত আলী কুতুব বাজার থেকে মির্জাপুর-বালিয়া অঞ্চলিক সড়ক দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

অন্যদিকে বাঁশতৈল বাজার থেকে হৃদয় মিয়া গোড়াই-সখিপুর অঞ্চলিক সড়ক দিয়ে বাইসাইকেলযোগে হাটুভাঙ্গা বাজারে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিক্সা বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। বাঁশতৈল ফাঁড়ি ও মির্জাপুর থানা পুলিশ ঘাতক মোটরসাইকেল ও সিএনজি চালিত অটো রিক্সা আটক করলেও চালকদের গ্রেফতার করতে পারেননি বলে জানা গেছে। 

এদিকে দুর্ঘটনার পর নিহতদের মৃতদেহ পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে বলে বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক মুকুল ও মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি