০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি’র বিশাল ইফতার ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ধনবাড়ী সরকারী কলেজ মাঠে এই ইফতার ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠানটি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি’র সভাপতি এম অধ্যক্ষ আজিজুর রহমান।  

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, খালেদা জিয়ার আইনজীবি প্যানেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এ্যাড. মোহাম্মদ রুকনুজ্জামান সুজা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান জিএস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে এ্যাড. মোহাম্মদ রুকনুজ্জামান সুজা বলেন, ‘‘বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। তারা ক্ষমতাকে অপব্যবহারে করে দেশ পরিচালনা করে আসছে। এই সরকার পতনের জন্য আমাদের চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। জনগণ এই সরকারের পতন চায়। তারা জনগণের ভোটাধিকা-কে হরণ করেছে। জনগণকে আমরা ভোটাধিকা ফেরত দিতে চাই। দেশের যে কোনো নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে। এজন্য ভারত সরকার তাদের সহযোগিতা করেন। আমরা ভারতীয় সকল পণ্য বর্জনে’র আহ্বান জানাই। তাদের পণ্য বর্জন করলে দেশীয় পণ্যের ব্যবহার বাড়বে। ফলে দেশের অর্থনীতির উন্নয়ন হবে।’ 

অনুষ্ঠানে কারা নির্যাতিত নেতাদের ফুলমাল্য দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। শেষে দো’য়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নি:শর্ত করা মুক্তির দাবি জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি