১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাভার্ডভ্যানের চাঁকা ফেটে লরির সাথে মুখোমুখি সংঘর্ষে আগুন : নিহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের চাঁকা ফেটে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনায় কাভার্ডভ্যানের চালক মারা যান। নিহত চালক আব্দুর রহমান (৩০) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মনছের আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।  

বঙ্গবন্ধু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটির সামনের চাকা ফেটে গেলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী জামাল এন্ড ব্রাদাস নামের লরির সাথে মুখোমুখি সংর্ঘষ। এতে মুহুর্তেই দুইটি গাড়িতে আগুন ধরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনার কারণে মহাসড়কে দুইপাশের সড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্থ গাড়ি দুইটি সড়ক থেকে সড়িয়ে নেয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, কনটেইনারবাহী লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইটি গাড়িতে আগুন লেগে যায়। এতে একজন হাসপাতালে যাওয়ার পর মারা যায়। এ ঘটনায় দুইজন জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি