০৬:৫৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম

নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ ৪০টি আসনও পাবে না

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | | ১০৮৪
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ ৪০টি আসনও পাবেনা। এইটা ভাইবেননা আবারও আপনী ভোট ছাড়াই ক্ষমতায় যাবেন।

রোববার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে কৃষক শ্রমিকলীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আপনার গায়ে একটা ফুলের টুকা লাগুক বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমরা এটা বরদাস্ত করবোনা। কিন্তু আপনী যে দালালদের সাথে নিয়ে চলছেন তাদের দেখে আমার বুক সব সময় ধরফর ধরফর করে। আপনার দূর্দিনে দালালরা একটাও আপনার পাশে থাকবেনা। সেনাবাহিনী কখনও কারো পাশে থাকেনা। আপনার ক্ষমতা গেলে পুলিশও আপনার দিকে ফিরে তাকাবেনা।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডাঃ এ কিউ এম বদরুদৌজ্জা চৌধুরী, কৃষকশ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল­াহ বীরপ্রতিক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতালীগ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি এ এইচ এম আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসমত আলীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিব উন নবী সোহেল, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন তালুকদার আগুন, মহিলা আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়ক মনোয়ারা মনিসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও কাদেরিয়া বাহিনী সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি