০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় মামলা

সখীপুরে এক বাসা থেকে ৫টি মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | | ৯৯৩
, টাঙ্গাইল :

সখীপুরে একটি পাঁচতলা ফ্ল্যাট বাড়ি থেকে একই সঙ্গে পাঁচটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সার্জেন্ট (অব.) ইসমাইল হোসেনের ফ্ল্যাট বাড়িতে (হাজী ভিলা) এ দু:সাহসিক চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক ইসমাইল হোসেন সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, পৌর শহরের ৪ নং ওয়ার্ডের হাজী ভিলা নামের পাঁচতলা ফ্ল্যাট বাড়িতে ২১ জন ভাড়াটিয়া থাকেন। ওই বাড়ির নীচতলার গ্যারেজে বাড়াটিয়াদের ১৬টি মোটরসাইকেল রাখা ছিল। বুধবার রাতে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির গেট ও গ্যারেজের তালা ভেঙে পাঁচটি মোটরসাইকেল নিয়ে যায়।

চুরি হওয়া মোটর সাইকেলগুলো হচ্ছে- ওই বাসার ভাড়াটিয়া উপজেলার বাঘের বাড়ি গ্রামের ওমর ফারকের ডিসকভার (ঢাকা মেট্রো-হ- ৫১-৯২৩৩), এনজিও সংস্থা ব্র্যাকের স্থানীয় শাখার কর্মকর্তা অনুপ কুমার মন্ডলের ডিসকভার (নওগাঁ-হ ১৩-৯৯৬৫), উপজেলার তক্তার চালা গ্রামের ফিরোজ আল-মামুনের হিরো (ঢাকা মেট্রো- হ- ৪৩৯৬৩৯), গজারিয়া গ্রামের বাদল মিয়ার ডিসকভার এবং ভালুকা উপজেলা পালগাঁও গ্রামের আজিবর রহমানের এপাসি।

বাড়ির মালিক ইসমাইল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে ওঠেই দেখি গেট ও গ্যারেজের তালা ভেঙে ৫টি মোটরসাইকেল চোরেরা নিয়ে গেছে।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুরি হওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে এবং চোরচক্রের সন্ধানে পুলিশ মাঠে নেমেছে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি