০৩:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির ফুড টেক্নোলজি (এফটিএনএস) বিভাগের ব্যাচ দিবস উদযাপিত

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেক্নোলজি এন্ড নিউট্রিশনাল সাইন্স  (এফটিএনএস) বিভাগের ২০/২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কর্তৃক দ্বিতীয় ব্যাচ দিবস পালিত হয়েছে।

শনিবার (২৩মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে উক্ত বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দিবসটি উদযাপন করেন।

দিবসটি উপলক্ষে গৃহিত কর্মসূচির সংগঠক হিসেবে কাজ করেন একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মো: সামিউল ইসলাম (প্রধান), সিফাত আকন্দ, সাজেদুল ইসলাম, আজিজুল হক লিমন সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে এফটিএনএস ২০/২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হক লিমন বলেন, 'আমরা সঞ্চরণ-১৬, আজকের এই দিনটিতেই আমরা সকলে একই সূত্রে গাথা একটি মালার মতো বাধা পড়েছি। আমরা একটি পরিবার। আমাদের বিভাগ আমাদের জন্য আবেগ। আজকে আমাদের দ্বিতীয় ব্যাচ দিবস। তাই দিনটি আমাদের জন্য ব্যাপক অর্থবহ।'

এছাড়াও একই শিক্ষাবর্ষের আরেকজন শিক্ষার্থী লাজিফা সুলতানা রক্সি বলেন: 'আমরা সব বন্ধুরা, কতটা অপরিচিত ছিলাম! এখানে পড়তে আসা একেকজন আমরা ভিন্ন ভিন্ন বিভাগ/জেলা থেকে আগত! দুই বছর আগে কলেজের গণ্ডি পেরিয়ে আজকের এই দিনটিতেই এই বিশ্ববিদ্যালয়ে আমাদের পদচারণা। অপরিচিত থেকে পরিচিত মুখে পরিণত আজকে আমরা। পরিবারের থেকে দূরে একে অন্যের বিপদে-আপদে সকলে আমরা নিত্য দিনের সঙ্গী।'

এরপর ব্যাচের সকলে একসাথে খাওয়া দাওয়া ও ছবি তোলার মাধ্যমে ব্যাপক আয়োজনে, উৎসব মুখোর পরিবেশে উক্ত বিভাগের শিক্ষার্থী কর্তৃক দিবসটি উদযাপিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি