১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাস্তা নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

ভূঞাপুরে রাস্তার জন্য বাড়ির জায়গা ছেড়ে না দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৩জন আহত হয়েছে। এছাড়া বাড়ির মালিক আক্তার মিয়ার ঘর-বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় মাতাব্বর আয়নাল ও শামীমের বিরুদ্ধে। 

সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলাদহ ভরাট দক্ষিণ পাড়া গ্রামের আক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

আক্তার মিয়া জানান, আমুলাদহ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য ৮ফুটের একটি রাস্তা রয়েছে। কিন্তু প্রতিবেশি শামীম ও আয়নাল আরো দুই ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দিতে বলে। এটা নিয়ে রবিবার গ্রাম্য সালিশও অনুষ্ঠিত হয়। সবাই জোরপূর্বক রাস্তার জন্য আরো ২ফুট জায়গা দাবী করে। এক পর্যায়ে ওই সালিশে মারামারির ঘটনা ঘটে। পরে রাস্তা ঘেঁষে ঘর নির্মাণের সময় তাতে বাঁধা দেন শামীম। সকালে শামীম ও জয়নালের নেতৃত্বে বেশ কয়েকজন বাড়িতে হামলা করে বাড়ির লোকজনদের আহত করে। 

আহত আব্দুল হাইয়ের ছেলে নাজমুল জানান, স্কুলের পাশে যাতায়াতের রাস্তাটিতে ভ্যান চলাচল করতে পারে না। সরকারি ওই রাস্তার জায়গা ছেড়ে দেয়ার জন্য গ্রাম্য সালিশেও আক্তার মিয়াদের জানানো হয়। কিন্তু তারা জায়গা ছেড়ে না দিয়ে ঘর নির্মাণ করে। এসময় স্কুলের রাস্তার জায়গা ছেড়ে নির্মাণের কথা বললে আক্তারের লোকজন হামলা করে ৪জনকে আহত করে। পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এতে গুরুত্বর আহত আব্দুল হাইকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ্ জানান, মারামারির ঘটনায় একপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি