১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ট্রাক চাপায় আনসার সদস্য নিহত 

মুশফিকুর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বালু বাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক সেলিম হোসেন (৪৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

রবিবার (১৭মার্চ) বিকেল ৫ টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা রিসোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন গোপালপুর উপজেলা মাদারজানি গ্রামের জব্বার খলিফার ছেলে। সেলিম হোসেন শফিপুর আনসার একাডেমিতে আনসার সদস্য পদে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্বথানার এএসআই পলাশ ঘোষ বলেন,  সেলিম হোসেন ছুটি শেষে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে বিকাল ৫ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পৌঁছালে পিছন দিক থেকে বালুবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আনসার সদস্য সেলিম হোসেন নিহত হন। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা জব্দ করলেও চালক পালিয়ে যায়।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি