১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে নাগরপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুরে যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি করেছে স্থানীয় এলাকাবাসী। 

এ দাবিতে তারা শনিবার দুপুরে যমুনা নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ করে। যমুনা নদী ভাঙন কবলিত দপ্তিয়র ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ কর্মসূচির আয়োজন করে।  

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, দপ্তিয়র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম, দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক পান্না, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক নিতুজ্জামান তুনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমূখ। 

বক্তারা বলেন, দপ্তিয়র ও সলিমাবাদ ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি ইতিমধ্যেই নদীতে বিলীন হয়ে গেছে। প্রতি বছরই গ্রামের পর গ্রাম যমুনার তীব্র ভাঙনের শিকার হচ্ছে। এই ভাঙন থেকে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থানও রেহাই পাচ্ছে না। চলতি বছরের বন্যার সময় থেকে পানি নেমে যাওয়ার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ খুব জরুরি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি