১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" প্রতিপাদ্য টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা প্রদক্ষিণ, গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশ গ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি