০৩:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারীর ওড়না বা শাড়ীর আচল টাচ করা হত্যার মত অপরাধ : কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, নারীর ওড়না বা শাড়ীর আচলে টাচ করা আমার কাছে হত্যার চেয়ে বড় অপরাধ। এটা আমার কথা, আবেগের কথা। অন্যেরা কিভাবে সেটি আমি জানিনা।

কাদের সিদ্দিকী বলেন, মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি। আজকে আমার বোন বঙ্গবন্ধুর কন্যা দেশের প্রধানমন্ত্রী। মেয়েরা লাঞ্ছিত হয়, তার বিচার হয়না। শুক্রবার বেলা ৩টায় টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরও বলেন, মহিলাকে অত্যাচারে জড়িত মুক্তা নামের এক ইউপি চেয়ারম্যানের পক্ষে ও বিষয়টি মিটমাট করতে যত আওয়ামীলীগের লোক আমার কাছে এসেছেন। গত ১৫-২০ বছরেও এত লোক আমার কাছে আসে নাই, ফোন করে নাই। চেয়ারম্যান হলেই কারো বুকে লাথি মারতে পারো, মেয়ের গায়ে হাত দিতে পারো সেটি মেনে নেয়া যায়না। 

বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহন আনছারী।

টাঙ্গাইল এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম শামিমুল আকতার শামিম এর সভাপতিত্বে উৎসবে অতিথি ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ। বই উৎসবে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত কবিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা একজন নারীকে মারধর করেন। ওই মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই রাতেই নির্যাতিত ওই নারী বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর থেকে নির্যাতিতা নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি