০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার হাসপাতালগুলোকে সাবলম্বী করতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দেয়া। লক্ষ্য একটাই, যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে সাবলম্বী করে গড়ে তুলতে পারলে গ্রামগঞ্জের কোন রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভীড় করবে না।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রনালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন যাতে কোন রোগী চিকিৎসক দ্বারা ভূল চিকিৎসার শিকার না হন। গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেযার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয় কাজ করছেন। 

এসময় তার সঙ্গে ছিলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা: মোঃ আব্দুল কুদ্দুছ, কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্যান্য কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি