১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী হাফেজ রায়হান মিয়া(১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের চালক রায়হানের বাবা হাবিবুর রহমানও গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নয়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। সে এ বছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।

পুলিশ ও স্হানীয় সূত্রমতে, রায়হান মিয়া সকালে তার বাবা হাবিবুর রহমানের সাথে মোটরসাইকেল যোগে পরীক্ষা দিতে উপজেলা সদরে এসেছিল এবং মহাসড়কের উপজেলা সদরের ওই স্থানে পৌছাঁলে সিএনজি চালিত একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়,এতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে যায়,এসময় গরু  ভর্তি একটি পিকআপ রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এবং রায়হানের বাবা গুরুতর আহত হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি