০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একুশের প্রথম প্রহরে সংবাদ সংগ্রহে বাঁধা : সাংবাদিকদের সংবাদ বর্জন!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে সংবাদ সংগ্রহ করতে গেলে ডিএসবি ও টাঙ্গাইল পৌর মেয়রের বাধাঁর সম্মুখিন হয় সাংবাদিকরা। পরে সংবাদ বর্জন করে চলে আসে তারা।

টাঙ্গাইল শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহ করতে গেলে, প্রথমেই সাংবাদিকদের বাধা দেয় ডিএসবির সদস্য কামরুল, এরপর সাংবাদিকদের পেশাগত দায়িত্বে বাধাঁ প্রদান করেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সাংবাদিকগণ একুশের প্রথম প্রহরের সংবাদ বর্জন করেন।

এ বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শহীদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদ সংগ্রহ ও শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর অ্যাডভোকেট জাফর আহমেদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। এরপর তার সাথে থাকা সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেন। মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, কেউ শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন না, পরে প্রবেশ করবেন। এরপর মেয়রের আচরনে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন সাংবাদিকদের সাথে বের হয়ে শহরের নিরালা মোড়ে অবস্থান নেয়। তিনি বলেন, তার সাথেও অসৌজন্যমূলক আচরণ করেছেন তিনি। টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে সাংবাদিকরা বের হয়ে আসলেও, সবার শ্রদ্ধা জানানো শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

এ ঘটনায় উপস্থিত টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন'সহ সিনিয়র সাংবাদিকগণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি