০৩:৫১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছুটি শেষে বিটেক খুলেছে আজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঈদুল ফিতরের ছুটি শেষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) আজ শনিবার (২৩ জুন) খুলেছে। টানা ১৬ দিন ক্যাম্পাসে ছুটি চলার পর এদিন থেকে সব ধরনের দাফতরিক এবং অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বিটেক প্রশাসন।


প্রশাসন সূত্রে জানা গেছে, ছুটি শেষে আগামী ২৮ তারিখ থেকে ৪র্থ বর্ষের ফাইনালের বাকী পরীক্ষাগুলো সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাকী বর্ষের পরীক্ষাগুলোও রুটিন তৈরি সাপেক্ষে শীঘ্রই আরম্ভ হবে। ছুটি চলাকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধ ছিল। যা ২১ তারিখ সকালে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাম্পাস কর্তৃপক্ষ। এদিকে ছুটি শেষে হলে এবং আশপাশের মেসগুলোতে ফিরতে শুরু করেছেন অধ্যয়নরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৬ জুন থেকে বিটেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়। যা এ মাসের ২১ তারিখ পর্যন্ত চলে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পুরোদমে কাজকর্ম শুরু হয়েছে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি