১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার পৌনে ১১টার দিকে জামালপুর টু মধুপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন-উপজেলার বোয়ালী গ্রামের মৃত আজিজুল হক এর ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।

মধুপুর থানার পরিদর্শক তদন্ত মুরাদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নেকিবাড়ী গ্রামের আজমত আলীর ইটভাটার সামনে পাকা রাস্তার উপর মধুপুর থেকে ধনবাড়ী ও ধনবাড়ী থেকে মধুপুরগামী দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালকসহ আরোহী গুরুত্বর জখম হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধুপুর থেকে ধনবাড়ী গামী মোটরসাইকেল চালক বনি আমিন ও ধনবাড়ী থেকে মধুপুর গামী তানভীরকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে চিকিসাধী রয়েছেন এ ঘটনায় আহত মারুফ হাসান। তিনি ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া দূর্ঘটনা কবলিত দুইটি মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি