০৩:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে এসে (১৫) এক কিশোরীকে পালাক্রমে গণধর্ষণের  অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর দাদা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। 

মামলার পর পুলিশ মঙ্গলবার রাতে ৩ জনকে আটক করা করেছে।সোমবার বাসাইল গোবিন্দ স্কুল এলাকায় ঘটনাটি ঘটে। 

আটককৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (২০), একই উপজেলার খারজানা এলাকার মানিক মিয়ার ছেলে আমিরুল ইসলাম (২০) ও রাজশাহী জেলার বাগমারা উপজেলার খারাগাছী এলাকার আক্তার আলীর মিলন মিয়া (২২)। 

গ্রেফতারকৃতরা প্রাণ কোম্পানির বাসাইল ও সখীপুর উপজেলার মার্কেটিং বিভাগে দায়িত্বে রয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে পাশ্ববর্তী উপজেলা সখীপুরের চাকদহ্ এলাকা থেকে বাসাইল উপজেলার যৌতকী গ্রামে নানার বাড়ি বেড়াতে বেড়াতে আসে ওই কিশোরী। 

সে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় ওই ৩ জন তাকে ফুসলিয়ে বাসাইল গোবিন্দ স্কুল পাড়ায় তাদের মেসে নিয়ে যায়। 

পরে ওই ৩ জন ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই কিশোরী আহত অবস্থায় পালিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। 

খবর পেয়ে পুলিশ গিয়ে মঙ্গলবার তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।  বর্তমানে সে ওই হাসপাতালেই রয়েছে। 

এ ব্যাপারে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (এএসপি সখীপুর সার্কেল) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। 

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম তুহিন আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর দাদা বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি