১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বাস চাপায় ভ্যানচালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা- বঙ্গবন্ধুসেতু মহাসড়কের হাতিয়া ১৩ নং ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-  উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের মৃত শুক্কুর আলীর ছেলে  আব্দুস সাত্তার(৩৫), কুর্শাবেনু গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। এদের মধ্যে আব্দুল সাত্তার ভ্যান চালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান,  আব্দুস সাত্তারের ভ্যানগাড়ীতে কাঁচা মরিচ নিয়ে আব্দুল মমিন এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁরা বঙ্গবন্ধুসেতু  মহাসড়কের ১৩ নং ব্রীজের কাছে পৌঁছালে নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এস আই নাজমুল হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করে থানা নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি