১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সাজাপ্রাপ্ত ৪ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

নাগরপুরে সাজাপ্রাপ্ত ৪জন আসামী কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। 

রবিবার ও সোমবার ঢাকা, গাজিপুরসহ সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সুমন মিয়া, মো: আজিজুল হক, মো. আলমগীর হোসেন ও  মো. আরফান আলী।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের (পারিবারিক মামলায় বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত)  মো. আলমগীর হোসেনের ছেলে মো. সুমন মিয়া,(তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত) একই গ্রামের দক্ষিনপাড়ার মো. মুলতান উদ্দিনের ছেলে মো. আজিজুল হক, (তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত) মধ্যপাড়ার মো. মোকছেদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন ও (প্রতারনা মামলার ওয়ারেন্ট ভূক্ত) পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে মো. আরফান আলী। তারা দীর্ঘদিন ধরে নাম পরিচয় গোপন করে ঐসব এলাকায় বসবাস করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শ্রীজীব অধিকারী, এএসআই জাহাঙ্গীর ও তসলিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা, গাজিপুর ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

নাগরপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত ৪জন আসামী গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে নাম পরিচয় গোপন রেখে ঢাকা, গাজিপুর, সাভার এলাকায় বসবাস করত। এস আই শ্রীজীব অধিকারী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি