০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ব্যাক্তি উদ্যোগে রাস্তা নির্মাণ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের চকগাধর গ্রামে চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। ক্ষেতের আইল ধরে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হতো এলাকাবাসীর। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হতো তাদের। এলাকাবাসীর এই দুর্দশা লাঘবের জন্য হাফেজ মো. আবুল কাসেম, মো. সেলিম রানা ও ইঞ্জিনিয়ার আব্দুল গনি নিজেদের ক্রয়কৃত জমির উপর দিয়ে নিজ অর্থায়নে রাস্তা তৈরি করে দেন।

স্থানীয় ছেইমুদ্দিন ও মো. কাইয়ুম প্রামানিক বলেন, হাফেজ মো. আবুল কাসেম, মো.সেলিম রানা ও ইঞ্জিনিয়ার আব্দুল গনি তারা নিজের উদ্যোগে তাদের জমির উপর দিয়ে রাস্তা করে দিচ্ছেন। এতে এলাকার মানুষের চলাচলের বহুদিনের কষ্ট দুর হলো। তাই তাদের এই কাজে কয়েক এলাকার গ্রামবাসী অত্যন্ত খুশি।

হাফেজ মো. আবুল কাসেম বলেন, এই এলাকার মানুষ হাট বাজারে যেতে হলে অনেক পথ ঘুওে আসতে হয়। রাস্তা না থাকায় গ্রামের মানুষের কষ্ট দেখে রাস্তা বানানোর চিন্তা করি আমার তিনজন। নিজেরা জমি ক্রয় করে এলাকাবাসী জন্য প্রায় ৮শ ফুট রাস্তা নির্মাণ করে দেই। তিনি মন্ত্রী মহোদয়ের কাছে রাস্তাটি পাকা করে দেয়ার জোর দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি