১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

সৌহার্দ্য ও স্মৃতি অন্বেষণে, মিলিত হবো আমার নব প্রাণে" এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল জেলা ‘৯৬’ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী পৌর শহরের আশেকপুর যাদু সম্রাট পি.সি. সরকারের বাড়ীতে আয়োজক কমিটির উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়। 

এর আগে শহরের পৌর উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পিসি সরকারের বাড়ীতে গিয়ে জেলার ১২টি উপজেলার ‘৯৬’ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলিত হয়। 

এরপর কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল পরিচয় পর্ব, আড্ডা, আগামীর পরিকল্পনা ও মধ্যাহ্নভোজ। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ৯৬ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। সব শেষে ছিল র‌্যাফেল ড্র।

দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধু-বান্ধবীরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে শহরের পি.সি. সরকারের বাড়ীতে এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

এসময় টাঙ্গাইল জেলা ‘৯৬’ ব্যাচের আয়োজক কমিটির আহবায়ক মাসুদ আল মামুন, সদস্য সচিব শফিকুল ইসলাম টুটুল, যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ, মাজাহারুল ইসলাম, শাহীন আলম, শামীম আকতার বাবুল, ডা. বাবুল হোসেন, '৯৬ ব্যাচের গ্রুপ ক্রিয়েটর কামরুজ্জামান মুকুল, সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেকজান্ডার আজাদ মিয়া, ডা. সাইদুর রহমান দিপু, জিটিভির টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুনসহ চার শতাধিক বন্ধু-বান্ধবীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি