০৫:২৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ৪ ইয়াবা ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

নাগরপুরে চার জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে নাগরপুর উপজেলার পাকুটিয়া বাজারে কুদ্দুস মিয়ার কীটনাশকের বন্ধ দোকানের সামনে থেকে ১শত পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

জানা যায়, ইয়াবা বেচাকেনা সময় এসআই মামুন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে পাকুটিয়া বাজারে অভিযান চালিয়ে কুদ্দুস মিয়ার কীটনাশকের বন্ধ দোকানের সামনে থেকে ১শত পিচ ইয়াবাসহ চার জনকে আটক করলেও দুইজন পালিয়ে যায়। আটককৃতরা হলেন, পাকুটিয়া গ্রামের মৃত আরফান আলী খানের ছেলে মো. সেলিম খান (৪৫), আগদিঘুলিয়ার মৃত শাহজাহান মিয়ার দুই ছেলে মো. সাগর মিয়া (২৪) ও মো. শাকিল মিয়া (২০) এবং হাড়ীপাড়ার সদু মিয়ার ছেলে শিবলু মিয়া (২১)। 

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকুটিয়া থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যারা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি