০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করটিয়া হাটে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

দেশের অন্যতম বৃহত্তম করটিয়া কাপড়ের হাটে আগুন লেগে দশটি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। 

করটিয়া হাট কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল হক জানান, আগুন লাগার বিষয়টি ফায়ার স্টেশনকে জানালে তারা তাৎক্ষনিক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি কাপড়ের দোকান ও একটি হোটেল পুড়ে গিয়েছে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, করটিয়া বাজারের আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে কাজ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। 

অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষয়তির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারনে আশেপাশের শতশত দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে বলে তিনি জানান। 

এব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান মো.শাজাহান আনছারী বলেন এই হাটের অনেক ক্ষতি হল যে ক্ষতি পোষাতে অনেক সময় লাগবে এমনিতে করোনা ভাইরাসের কারনে বন্ধ উপজেলা পরিষদ এবং নিজ তহবিল থেকে অনুদান দেওয়ার জন্য চেষ্টা করবেন ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি