১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘন কুয়াশায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি, সেতুর ওপর ট্রাক বিকল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

অতিরিক্ত ঘনকুয়াশায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহন ধীর গতিতে চলাচল করছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৩ টার পর মহাসড়কের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি হয়। তবে যানজট হয়নি সৃষ্টি হয়নি। 

বুধবার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর রাতে দুইটি ট্রাক বিকেলের পর দুই দফায় টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করে। এখনো ধীরগতিতে যানবাহন চলছে। মহাসড়কে পরিবহনের ধীর গতি কমিয়ে আনতে কাজ করে যাচ্ছি। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, রাত ৩ টার পর থেকে ভোর ৬ টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহনের চাপ ছিল এবং ধীর গতিতে চলাচল করেছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মঙ্গলবার রাতে সেতুর উপর দুইটি ট্রাক বিকল হয়। ফলে টোল আদায়ে বিঘ্ন ঘটে এবং মহাসড়কের সেতু পূর্বে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে সেতুর নিজস্ব রেকার দিয়ে ট্রাক অপসারণ করা হয়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

তিনি আরও বলেন, যানবাহন ধীরগতি চলাচল নিরসনে কাজ করে যাচ্ছে সেতু কর্তৃপক্ষের লোকজন। তাছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণরোধে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সর্তকতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিশে মাইকিং করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি