০১:১২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের আজগানা ইউপি চেয়ারম্যান কাদের সিকদার সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার  (২২ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার মির্জাপুরের ইউএনও শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেন। ২০২২ সালের ১৫জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের সিকদার চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রজ্ঞাপনে চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান গঠন না করা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর, কাবিখা, এডিপি ১% এলজিএসপি এবং উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ভূয়া প্রকল্প দেখিয়ে আত্মসাত, মাসিক সভাসহ অন্যান্য সভা আহবান না করা, হোল্ডিং ট্যাক্স মওকুফকরণ, সংরক্ষিত মহিলা সদস্য লুবনা আক্তারকে চেয়ারম্যানের ভাতিজা খায়রুল ইসলাম কর্তৃক ফেসবুকে ধর্ষণের হুমকি প্রদান করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উক্ত অভিযোগের বিষয়ে চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত কারণ দর্শাণোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাময়িক বরখাস্তের চিঠির কথা জানতে পারলেও হাতে পাইনি। এ বিষয়ে হাইকোটে রিট করা হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি