১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ | | ১১১৯
, টাঙ্গাইল :

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সব সময়ই সাংবাদিকদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। রাজনৈতিক ও প্রশাসনিকসহ অনেক ধরনের সমস্যার সম্মুখিন হন জেলার সাংবাদিকরা। সাংবাদিকদের সকল ধরনের সমস্যা নিরসনের চেষ্টায় ও দেশের সাংবাদিকদের সহযোগিতাসহ সংখ্যা নির্ণয়ে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজ সভা কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন ও আচরণবিধি সম্পর্কিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, ১ এর মধ্যে ১০ গুণাবলীতে সমৃদ্ধ মফস্বল ও জেলার সাংবাদিকরা। এ পর্যায়ে সাংবাদিকতা চালাতে সকল প্রকার সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা অর্জন করতে হয় তাদের। এ সকল সাংবাদিককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন ও আচরণবিধির আওতায় আনাসহ তাদের জীবনমান উন্নয়নে প্রেস কাউন্সিল ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি