১২:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

সিলেটেরর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও অগ্নি সংযোগে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দাবীতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। 

সোমবার সকালে ইউএইচএফপিও ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবানে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচী পালন করা হয়। 

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা. লিটন চন্দ্র সাহা, নার্সিং সুপারভাইজার শরীফা খাতুন, এমপিআই এজাজুল হাসান প্রমুখ। পরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

উল্লেখ্য গত শুক্রবার রাতে চার আরোহী নিয়ে জৈন্তাপুর থেকে একটি প্রাইভেট কার তামাবিল স্থলবন্দরের দিকে যাওয়ার পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়। স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। চিকিৎসকের অবহেলা ও সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ এনে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি