১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপণিবিতান-মার্কেট বন্ধ ২৫ থেকে ৩১ মার্চ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের বিপণিবিতান ও মার্কেট ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে সুপারশপ, ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। আজ রোববার রাত আটটায় তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে মানুষজন বাসাবাড়ি থেকে কম বের হচ্ছে। দোকানপাটে কোনো বিক্রি নেই। পরিস্থিতি মোকাবিলায় দোকানমালিকেরাই আমাদের বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।’

সব বিপণিবিতান ও মার্কেটের ব্যবসায়ীরা দোকানমালিক সমিতির এই সিদ্ধান্ত মানবেন কি না, জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, ‘আশা করছি সবাই মানবে। কারণ, ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমরা সাত দিন বিপণিবিতান ও মার্কেট সিদ্ধান্ত নিয়েছি।’

দেশে আজ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিষয়টি জানিয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। আর মৃত্যু হয়েছে দুজনের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি