০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিরাপত্তার চাঁদরে টাঙ্গাইল

রোববার টাঙ্গাইলে আসছেন রাষ্ট্রপতি

মোস্তফা কামাল নান্নু | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ নভেম্বর ২০১৬ | | ৬৮২৩
রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ। -ফাইল ছবি।
, টাঙ্গাইল :

রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ রোববার টাঙ্গাইলে আসছেন।

করানিরাপত্তার মধ্যদিয়েও উৎসবমুখর পরিবেশের তৈরি হয়েছে টাঙ্গাইলে। শহর জুড়ে নিরাপত্তার চাঁদরে ডেকে ফেলা হয়েছে। পৌরএলাকার প্রতিটি মোড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের নিয়োজিত করা হয়েছে।

পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা নজরদারী করছে।

তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তণ ও টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি এডভোকেট মো. আব্দুল হামিদ হেলিকপ্টার যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে নামবেন। পরে তাকে রাষ্ট্রিয় গাড়ি বহরে করে টাঙ্গাইল জেলা জজকোর্ট প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি জেলা এডভোকেট বার সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

পরে তাকে বহন করা গাড়িবহরটি মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা হবে এবং বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিবেন।

মহামান্য রাষ্ট্রপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এডভোকেট মোঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ৮৮৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি প্রদান করবেন।

এছাড়াও তিনি ভাইস-চ্যান্সলর এ্যাওয়ার্ড প্রাপ্ত ৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দিবেন।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান মঞ্চের নির্মাণ কারী জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ২৪ ফুট বাই ৪২ ফুট দৈর্ঘ্যরে বড় মাপের লাল গালিচায় মোড়ানো প্যান্ডেল তৈরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. আলাউদ্দিন জানান, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর আসা উপলক্ষে যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়েছে। সভাস্থলসহ গোটা টাঙ্গাইল থাকবে নিরাপত্তার চাঁদরে মোড়ানো।

মহামান্য রাষ্ট্রপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর এ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। তৈরী করা হয়েছে লাল গালিচার মঞ্চ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীসহ টাঙ্গাইলের সর্বস্তরের মানুষের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি