১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আবীর বসাক | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মার্চ ২০১৭ | | ৩৮৩
, টাঙ্গাইল :

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

রোববার ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর র‍্যালি শেষে ক্যাম্পাসের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ "বিজয় একাত্তর" এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকালে একাডেমিক ভবনে বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জি. মো. আতাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করে ক্যাম্পাস প্রশাসন।

এসময় সহযোগী অধ্যাপক ইঞ্জি. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক কবীর হোসেন পাটোয়ারী, প্রভাষক মনোয়ার হোসেন, সেলিম রেজা, সাইফুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর মাহমুদুল হকসহ বিটেকের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক নাজির হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জঙ্গিবাদের বিরুদ্ধে  রুখে দাঁড়াবার আহবান জানান।

তাছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বিতর্ক, কবিতা আবৃত্তি, খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রিন্সিপাল ড. ইঞ্জি. মো. আতাউল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি