১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

‘বাচাঁও কৃষক, বাচাঁও দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ-২০২০ মৌসুমের সংগ্রহ কার্যক্রম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুরে খাদ্য গুদামে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

এ সময় সাংসদ টিটু উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষি বান্ধব সরকার করোনা মহামারির সময়ও কৃষকদের কথা চিন্তা করে সঠিক সময়ে বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। আপনারা আপনাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পেতে সরকারের নিকট ধান বিক্রি করুন। আলোচনাসভা শেষে ফিতা কেটে ও ওজন দিয়ে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এবার ২০২০ সালের বোরো মৌসুমে নাগরপুর উপজেলার চালের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১০৯৬ মেঃটন যা প্রতি কেজি ৩৬ টাকা দরে মিল মালিকদের কাছ থেকে ক্রয় করা হবে।

অপরদিকে নাগরপুর উপজেলার ২০২০ সালের বোরো মৌসুমে ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২৭৪১ মেঃটন যা প্রতি কেজি ২৬ টাকা দরে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি