১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে স্বাধীনতা দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ মার্চ ২০১৭ | | ৬৭৮
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

রোববার প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য প্রত্যয়-৭১’ এর পাদদেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে ক্যাম্পাসস্থ মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিকেলে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেরস ড. মোঃ আলাউদ্দিন।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম।

আলোচনা শেষে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক শারমিন আক্তার শান্তা।

এছাড়া ভাইস-চ্যান্সেলর বিশ^বিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে বিশ^বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন-২, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল, ভাইস-চ্যান্সেলরের বাসভবন, নতুন ছাত্রী হল ও ৩য় ৪র্থ শ্রেণীর কর্মচারী কোয়ার্টার এর উদ্বোধন করেন।

বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি