১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝুঁকি নিয়ে কাজ করলেও বেতন ভাতা পাচ্ছে না আনসার সদস্যরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রক্ষা ঠেকাতে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত রয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। নো ওয়ার্ক নো পে চুক্তিতে নিয়োজিত এ উপজেলার আনসার ভিডিপি সদস্যরা। যদিও এ দায়িত্ব পালনেও তারা পাবেননা কোন প্রকার বেতন ভাতা। এরপরও উপজেলার ৭টি স্থানে প্রবেশ পথে স্থাপিত চেক পোস্টে কাজ করে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ৪২জন আনসার সদস্য। এরপরও তারা পায়নি কোন প্রকার সুরক্ষা সামগ্রী।

জানা যায়, এ উপজেলায় আনসার ও ভিডিপির প্রায় ৩০ হাজার সদস্যের মধ্যে নামমাত্র নিয়মিত ভাতা পান মাত্র ৪৭ জন সদস্য। এছাড়া সাধারন সদস্যরা তালিকাভুক্ত হয়েছেন ‘নো ওয়ার্ক-নো পে’ চুক্তিতে। তবে এর মধ্যে গত ১৪ এপ্রিল থেকে উপজেলার ৭টি স্থানে আর ৩ সিফট অনুযায়ি দায়িত্ব পালন করছেন এর ৪২ সদস্য।

তবে এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্যের অভিযোগ, দেশের বিভিন্ন প্রয়োজন আর ক্লান্তিকালে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করার ব্রত নিয়ে যোগ দিয়েছেন এই বাহিনীতে। এরই ধারাবাহিকতায় আর বিশ^মহামারির এই সময়েও উপজেলাবাসির সুরক্ষায় নিয়োজিত রয়েছেন তারা। যদিও তারা নো ওয়ার্ক নো পে চুক্তি ভিত্তিতে কর্মরত। বর্তমান পরিস্থিতি আর কাজের কারণে তাদের দেয়া হবেনা কোন বেতন বা ভাতা। তবে দেশের এই পেক্ষাপটে বেতন ভাতা ছাড়া তাদের জীবনযাপন অসম্ভব হয়ে পরেছে। এরপরও গত ১০দিন যাবৎ বিনা উপার্জনে আর বাধ্য হয়ে কাজ করছেন তারা। এরপরও তাদের দেয়া হয়নি কোন প্রকার সুরক্ষা সামগ্রী। 

এ রোগে আক্রান্ত হলেও তাদের কি উপায় এ নিয়েও শঙ্কিত তারা। এ স্বত্তেও বেতন ভাতা ছাড়াই অত্যন্ত দুঃখ-কষ্টে পরিবার নিয়ে দিনানিপাত করছেন তারা। এ কারণে আর তাদের পরিশ্রমের মূল্যায়ন করে রেগুলার আনসার সদস্যদের মতো নির্দিষ্ট অংকের বেতন ভাতা ও রেশন দিয়ে জীবিকা রক্ষায় সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। 

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. জাইদুর রহমান জাহিদ বলেন, নো ওয়ার্ক নো পে ভিত্তিতেই সদস্য হয়েছেন নাগরপুর উপজেলার আনসার ভিডিপি সদস্যরা। তবে এখন যারা দায়িত্ব পালন করছেন তাদের কোন বেতন ভাতা দেয়া দেয়া হচ্ছেনা। এরপরও দায়িত্বরতদের ভাতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আনসার ভিডিপি অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের সহযোগিতা করার কথা জানান তিনি।

এ প্রসঙ্গে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফায়েজুল ইসলাম বলেন, জনস্বার্থে আর অনুরোধক্রমে ওই ৪২জন আনসার সদস্যকে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জেলার বিভিন্ন উপজেলাতেও পুলিশের পাশাপাশি একইভাবে কাজ করছেন আনসার সদস্যরা। যদিও সরকারি কোন বরাদ্দ থাকায় তাদের কোন বেতন ভাতা দেয়া সম্ভব হচ্ছেনা। এরপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হ্যান্ডগেøাভস আর কাপড়ের মাক্স দেয়াসহ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি