১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে স্বাধীনতা দিবস উদযাপন

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৭ মার্চ ২০১৭ | | ১০৪০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ইবরাহীম খাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে বিভিন্ন স্কুল-কলেজ ও পুলিশ প্রশাসন কুচকাওয়াজ প্রদর্শনে অংশগ্রহণ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাসুদুল হক মাসুদ, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ বেনজীর আহম্মেদ, উপজেলা কমিশনার (ভূমি) মাসুদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আব্দুল মজিদ মিঞা, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাউসার চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, হোসনে আরা বেবী, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামানিক, ভূঞাপুর প্রেসক্লাব একাংশের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের আরেকাংশের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার গোবিন্দাসী বাজার বনিক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধুর মুর‌্যল স্থাপন ও এর উদ্বোধন করা হয়। খন্ডকালীন কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া, সদস্য আব্দুর রউফ ও সাইফুল ইসলাম জুয়েল এর উদ্যোগে সমিতিতে বঙ্গবন্ধু মুর‌্যাল স্থাপন করা হয়। পরে সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তুবক অর্পন করা হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ছাব্বিশা গ্রামে মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল কুদ্দুসের মাজারে পুষ্পস্তবক অর্পন ও গণহত্যায় নিহতদের নামফলকে মোমবাতি প্রজ্জলন করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি